1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বানিয়াচংয়ে শাইখে গুনই ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরষ্কার বিতরণ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘অনলাইন-অফলাইন সিরাত প্রতিযোগিতা-২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিরাত কনফারেন্সে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সালেহ আহমদের পরিচালনায় এবং মাওলানা শাইখ মুখলিছুর রাহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, জামিয়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শায়খ গোলাম কাদীর, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওলী, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল জলীল ইউসুফী ও মাওলানা শায়খ ইকবাল হুসাইন, জামিয়া দারুসসালাম দোয়াখানী মাদ্রাসার মুহতামীম মুফতী আহমদ আলী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার আমীর মাওলানা শাইখ সিরাজুল ইসলাম, জামিয়া দারুল কুরআন মাদ্রাসার মুহাদ্দিস মুফতী নূরুল আমীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী এখলাসুর রাহমান রিয়াদ এবং বানিয়াচং উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা আল-হাদী।

এছাড়াও বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

সিরাত প্রতিযোগিতায় অনলাইন বিভাগে প্রথম স্থান অর্জন করেন বানিয়াচং আল-ফালাহ একাডেমি আদমখানীর শিক্ষক মাওলানা সাকিবুর রাহমান। দ্বিতীয় হন মারকাজুদ্দাওয়াহ ওয়াসসুন্নাহ, উত্তরা, ঢাকার প্রধান মুফতী মুফতী বাহরুদ্দীন তাহমিদ এবং তৃতীয় স্থান অর্জন করেন নবীগঞ্জের ঈমান আলী দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমদ।
অন্যদিকে প্রতিষ্ঠানভিত্তিক অফলাইন সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জামিয়া দারুসসালাম দোয়াখানী মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ তাজুদ্দীন। দ্বিতীয় হন জামিয়া দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থী আরিফুর ইসলাম আসিফ এবং তৃতীয় স্থান অর্জন করেন জামিয়া দারুস সালাম দোয়াখানী মাদরাসার শিক্ষার্থী হামীম আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে সাধারণ পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শ অনুসরণের প্রতি শিক্ষার্থী ও তরুণদের উৎসাহিত করাই এ ধরনের সিরাত প্রতিযোগিতা ও কনফারেন্স আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর