1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অজ্ঞাত একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী এলাকায় সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, জগন্নাথপুরগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান সড়কে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. হাসিবুল নাসিম সোহান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তির মাথা ফেটে গেছে এবং একটি পা ভেঙে গেছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর