1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টায় উপজেলার আক্তাপাড়ার মিনাবাজারে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলা আক্তাপাড়ার মিনা বাজার থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। এসময় পরিচ্ছন্নতার অংশ হিসবে স্কুল মাদ্রাসার ছাত্র/ছাত্রী সহ অনেককেই পরিচ্ছন্নতামূলক কাজ করতে দেখা যায়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পরিবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক রওশন খান সাগর,
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সুপার মইনুল হক। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলারর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর