1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি নাজমুল

বানিয়াচং প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ছয় সদস্যবিশিষ্ট অভিভাবক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বানিয়াচং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নাজমুল হোসেন।

গত ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় শিক্ষক ও অভিভাবকদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বানিয়াচং সাগর দিঘীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাগর দিঘীর পশ্চিম পাড়ের একাংশের সর্দার মো. ইমদাদুল হাসান আকলু।
কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাউসার আহমেদ রাসেল, সাংবাদিক মখলিছ মিয়া, আল বাহার বেগম ও শেখ আলমগীর। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে নবগঠিত অভিভাবক কমিটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. নাজমুল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার মেয়েদের শিক্ষার আলোকবর্তিকা। এ প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গৌরবের। সবার ভালোবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের আরও উন্নয়ন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রগতিতে কাজ করতে চাই।”

এদিকে নাজমুল হোসেন অভিভাবক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সম্মিলিত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রম আরও উন্নত হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর