1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ মাসের শিশুসহ আহত ৩

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

লাখাই উপজেলায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ মাস বয়সী এক শিশু এবং দুই কাঠমিস্ত্রি সহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে একটি যাত্রীবাহী টমটম (ইজিবাইক) দুর্ঘটনার শিকার হয়। এতে টমটম যাত্রী লাভলী বেগমের কোলে থাকা লাখাই থানাধীন তেঘরিয়া গ্রামের বাদশা আলী চৌধুরীর ৭ মাস বয়সী শিশুসন্তান আয়ান চৌধুরী গুরুতর আহত হয়।
অপরদিকে, আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার কামড়াপুর এলাকার রাস্তার পাশে আরেকটি দুর্ঘটনা ঘটে।

পূর্ব বুল্লা গ্রামের মৃদুল সূত্রধর ও শৈলেশ সূত্রধর নামের দুই কাঠমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া মোটরসাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দেয়।
এতে তারা দুজনেই গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয়ের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় সম্পৃক্ত মোটরসাইকেল এবং একটি ইটের গাড়ি জব্দ করে থানা হেফাজতে নিয়ে গেছে বলে যানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর