1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আজমিরীগঞ্জে বেশি দামে সার বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

আজমিরীগঞ্জে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে সার ও কীটনাশক ব্যবসায়ী কবির মিয়ার দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের কর্মচারী সাহাবুল মিয়াকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. জসিম উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, “কৃষকের স্বার্থে সারের বাজারে মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, সারের বাজারে অনিয়ম ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর