সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সলফ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুজ্জান ।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমার সম্মতিক্রমে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা’র সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার । এ সময় শান্তিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শামছুজ্জামান দীর্ঘদিন ধরে সলফ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় শামছুজ্জামান উপজেলা উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট শিক্ষা অফিসার, সকল শিক্ষক শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.