1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে – এমপি ডা. জীবন

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সন্তানদের উচ্চ শিক্ষিত করতে হলে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ‘মা’ সন্তানের প্রথম পাঠশালা এবং শিক্ষক। শৈশবেই কোমল

হৃদয়ে মানবিকতার শিক্ষা তাদের দিতে হবে। তাহলেই বড় হলে তারা পথ হারাবে না।

গতকাল শনিবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার জীবনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। আমরা ভাই-বোন সবাই উচ্চ শিক্ষিত এবং স্ব-স্ব ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত। আজকে এখানে প্রায় কয়েকশো মা’ আছেন তাদের কাছে বিনীত অনুরোধ সন্তানদের প্রতি নজরদারি বৃদ্ধি করেন। তাদের মনস্তত্ত্বিক চিন্তা বুঝতে হবে। তাহলে আজকের শিশুরাই আগামীতে পরিবার এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।

বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং হাফেজ ইয়াহইয়ার যৌথ সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, জামায়াতে ইসলামী ঢাকা হাতিরঝিল সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা সভাপতি মাহমুদ মিয়া, আজমিরীগঞ্জের সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম,

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিসু রহমান প্রমুখ।

বিভিন্ন ক্যাগরিতে ৩২২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর