1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে ৩২ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩২ পিস ফেনসিডিলসহ সাবের তালুকদার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সুরমা চা-বাগানের ১০ নম্বর সেকশনের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে সাবের তালুকদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাবের তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের ছানু তালুকদারের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ জানায়, উদ্ধার করা ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর