নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে লাখাই উপজেলার ব্যবসায়ীক প্রানকেন্দ্র স্থানীয় বুল্লা বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহি অফিসার তারেক হাসান। গতকাল মঙ্গলবার জনবহুল ওই বাজারের যানজট নিরসন ফুটপাত দখল মুক্ত রাখতে সেই সাথে বাজারের বিভিন্ন প্রতিষ্টানে চুরি রোধে ব্যবসায়ী সহ ওই সড়কের চলাচলরত বিভিন্ন পরিবহনের চালকদের সাথে জনদুভোর্গ কমাতে কথা বলেন।
এব্যাপারে ইউএনও তারেক হাসান এর সাথে আলাপ কালে জানান,
সম্প্রতিকালে বাজারের বারবার চুরির ঘটনায় ব্যবসায়ী ও আইনশৃংখলা সদ্যদের সমন্ময়ে কার্যকরী ব্যবাস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সেই সাথে ব্যবসায়ীদের প্রতিষ্টানগুলোর নিরাপত্তা ও অপরাধ প্রবনতা কমাতে দ্রুত সিসি ক্যামেরার অর্ন্তভুক্ত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.