1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপন

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই  প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী চৌধুরী রায়হান ইবনে সুলতান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ম্যোলা রবিউল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল বারী তুহিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল-মামুন। উন্মুক্ত আলোচনায বক্তব্য দেন সাংবাদিক আকরাম উদ্দিন, রাজু আহমেদ রমজান, আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন- বাংলাদেশের প্রেক্ষাপটে আবাসন শুধু একটি ঘর নির্মাণের বিষয় নয়। নিরাপদ বাসস্থান, যোগাযোগ, পানি ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, খেলার জায়গা এবং অন্যান্য নাগরিক সুবিধাও এর সঙ্গে যুক্ত। ফলে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হলে আবাসন পরিকল্পনার সঙ্গে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে সমন্বিত করতে হবে। বিশ্ব বসতি দিবস নগরায়ণের প্রবণতা, চ্যালেঞ্জ ও টেকসই সমাধান সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নত বসবাসের পরিবেশ ও জীবনযাত্রার মান নিশ্চিত করতে শহর ও নগরের ভবিষ্যৎ গঠনে সবার দায়িত্ব ও অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর