
মধ্যনগর উপজেলার চামরদানি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্ভোদন করা হয়।
আজ ৭ই অক্টোবর ২০২৬ খ্রিঃ রোজ বুধবার দুপুর ১২টায় চামরদানি উচ্চ বিদ্যালয়ের দোতালায় একটি নির্দিষ্ট রুমে সততা স্টোরের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দূদক)সভাপতি ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু বিজন কুমার তালুকদার, মধ্যনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও গলহা উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদির,চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম জিলানী, সহকারী প্রধান শিক্ষক নিবারন তালুকদার, সিনিয়র শিক্ষক দেবল চন্দ্র পোদ্দার, মোঃ আমিরুল ইসলাম, সুজয় সরকার, লিমন মিয়া, সাদেকুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম ও কর্মচারী বৃন্দ। বক্তারা বলেন সততা একটি মহত গুন এই গুণ অর্জন করা প্রতিটি মানুষের প্রয়োজন।সততা স্টোর পরিচালনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ঘরে উঠবে ফলে দেশ ও জাতি হিসেবে আমরা পাব সুনাগরিক ও দেশপ্রেমিক জনগন ও সমাজে সু শাসন প্রতিষ্টিত হবে এই প্রত্যাশা কামনা করা হয়।