
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে – উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, শিক্ষার্থী – শিক্ষক ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এর আগে কন্যা শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় কন্যা শিশুন প্রতি অভিভাবক এবং সমাজের কারণীয় বিভিন্ন বিষয়ের আপর আলোকপাত করেন বক্তারা সেই সাথে আলোকিত মানুষ হওয়ার পথে বাল্যবিয়ের অন্তরায় গুলো তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, শিক্ষিকা জাহানারা বেগম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পজিপ কর্মকর্তা কে এম সাহেদ প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল আজম, শিক্ষার্থী রুবাইয়া ইসলাম, নাইমা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী প্রথম – দ্বিতীয় – তৃতীয় অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।