হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম তালহা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
নিহত তালহা লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ভাদিকারা গ্রামের আখালিয়া পাড়ার বাইতুল ইসলামের পুত্র।
এই দুর্ঘটনায় তার সাথে থাকা অপর এক মোটরসাইকেল আরোহী বন্ধুও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তালহা ও তার দুই বন্ধু মিলে মোটরবাইক যোগে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় ঘুরতে বের হন। পথিমধ্যে হাইওয়েতে পৌঁছালে তাদের মোটরবাইকটি দুর্ঘটনার শিকার হয়।
এতে তালহা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে অ্যাম্বুলেন্সে করে সিলেট নেওয়ার পথে বেলা ২টার দিকে শেরপুর এলাকায় পৌঁছালে তালহার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কিশোর শিক্ষার্থীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, বন্ধু এবং পুরো কালাউক উচ্চ বিদ্যালয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.