1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে সংগঠনটির উদ্যোগে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ, উপদেষ্টা ফারুক আহমেদ ও সেলিম আহমেদ, সভাপতি মঞ্জুর আলী, সাধারণ সম্পাদক সিতু মিয়া, সহ-সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সদস্য আফতাব উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢাকার বিজয়নগরে বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাওলানা খলিলুর রহমানের হাতে ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৬’-এর সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। পুরো সুনামগঞ্জ জেলা থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে এ সম্মাননায় ভূষিত হন।

অনুষ্ঠানে সাবেক বিচারপতি সৈয়দ মারগুব মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং কিং সিটি গ্রুপের চেয়ারম্যান মুরাদ পাটোয়ারী যৌথভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।

মাওলানা খলিলুর রহমান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর