
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার ফরিংউরা গ্রামের বাসিন্দা ও সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দিলোয়ার আহমদের বাড়িতে সঙ্ঘবদ্ধ ভাবে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দিলোয়ার আহমদের বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দেয়।
সশস্ত্র ডাকাতদল বারান্দার গ্রীলদরজা ও ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে।ডাকাতদল ঘরের ভিতর প্রবেশ করে প্রথমে ৫ জনকে জিম্মি করে হাত-পা বেঁধে তাদের উপর হামলা করে। তাদের হামলায় ৩ জন আহত হন।
পরে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল ঘর থেকে সাড়ে ৬ ভরি স্বর্ন ও ৩ লক্ষ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে ১৬ লক্ষ টাকা।
এদিকে ঘটনার খবর পেয়ে সকাল বেলা ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান জানান, ফরিংউরা গ্রামে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। আমি ও আমার ঊর্ধতন অফিসারগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করতে পারবো।