1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২৭ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক যুবকের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে। উপজেলার ৬নং পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের (পশ্চিম গাংপাড়) বাসিন্দা আব্দুর রহিমের ছেলে রায়েক নুর আহমেদ গত প্রায় ১ মাস ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, রায়েক নুরের হৃদপিণ্ডে (হার্ট) ৩টি গুরুতর ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি বুকে তীব্র যন্ত্রণা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রায়েক নুরকে সুস্থ ও জীবিত রাখতে দ্রুত তার হার্টে ৩টি রিং (Stent) বসাতে হবে। রিং বসানো, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রসহ মোট খরচ ধরা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা।
​তবে রায়েক নুরের দরিদ্র ও অসচ্ছল পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। যুবকের এই আকস্মিক বিপদে পাশে দাঁড়িয়েছেন এলাকার তরুণ ও প্রবাসীরা।

ইতিমধ্যে প্রবাসীদের পক্ষ থেকে রায়েক নুরের মায়ের হাতে ৫৭,০০০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবশিষ্ট অর্থের তুলনায় এই ফান্ড অতি সামান্য।

​এমতাবস্থায় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাচিত দেশ ও বিদেশে অবস্থানরত সকল মানবিক ব্যক্তি, বিত্তবান ও প্রবাসীদের প্রতি রায়েক নুরের জীবন বাঁচাতে সাধ্যমতো আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আকুতি জানিয়েছেন।

​আপনার সামান্যতম দান বা আর্থিক সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একটি মূল্যবান প্রাণ, মুখে হাসি ফোটাতে পারে একটি অসহায় পরিবারের।

​সহায়তা পাঠানোর মাধ্যম ও যোগাযোগ:
​বিকাশ (Personal): 01576548010 (রায়েক নুর)
​যোগাযোগ / সরাসরি কল: 01345590226 (রায়েক নুর)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর