1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ১৯ বিসিলেট জিবির অভিযান, জব্দ ২৩ লাখ টাকার পণ্য

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সিলেট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৮০০ পিস স্কিন সাইন ক্রিম, ৩ হাজার পিস চশমা, ২৪০ কেজি চা-পাতা, ২৭০টি জিরা এবং ৪০০ কেজি টমেটো।

 

রোববার (২৫ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সাইন ক্রিম, চশমা ও চা-পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

 

অন্যদিকে, একই দিন রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর বিওপির পৃথক টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ২৭০টি এবং টমেটো ৪০০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

 

দুই অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর