1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সীমান্ত অপরাধ শূন্যে নামাতে জনসাধারণের সহযোগিতা চাইল ১৯ বিজিবি

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

সিলেট সীমান্তে অপরাধ শূন্যে নামাতে ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা

 

জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পুশ-ইন, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা কামনা

 

নিজস্ব প্রতিবেদক:

 

সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ১৩১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

 

সোমবার (২৬ অক্টোবর) ১৯ বিজিবির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম।

 

সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অধিনায়ক। তিনি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি তুলে ধরেন।

 

বিশেষ করে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে বলে সভায় জানানো হয়। বিজিবির কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সীমান্তবর্তী মানুষের সহযোগিতায় এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

 

সভায় সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সীমান্তবর্তী বাসিন্দাদের চোরাচালান, মাদক ব্যবসা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়।

 

এ ছাড়া গুজবে কান না দেওয়া, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানো এবং সীমান্ত অতিক্রম করে অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

 

সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর