লাখাইয়ে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি রহিম মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) লাখাই থানার মামলা নং-১৬ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত রহিম মিয়া উপজেলার স্বজনগ্রাম (টাউনশীপ) এলাকার সেলিম মিয়ার পুত্র এবং
এক কন্যাসন্তানের জনক।
বর্তমানে তিনি উপজেলার দক্ষিণ করাব গ্রামে নানাবাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,
রহিম মিয়া এক ব্যক্তির স্ত্রীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং ২০২৬)-এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আসামি রহিম মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.