হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরিতে গাঁজাসহ আটক মো. সাইদুল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সাইদুল ওই গ্রামের মৃত কাসেম মিয়ার পুত্র।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজন তাকে কয়েক পুরিয়া গাঁজাসহ আটক করে।
পরে খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সাইদুলকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত পরিচালনাকালে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ও উপপরিদর্শক (এসআই) শাহ আলমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.