লাখাই পজেলার ফুলবাড়িয়া গ্রাম থেকে তারেক আহমেদ (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহেল মিয়া (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত তারেক আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লার ছেলে। অন্যদিকে, আটক শাহেল মিয়া একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে, যা সম্পন্ন হওয়ার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.