1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন ও স্থানীয়দের সাথে সভা করেছে পরিবেশবাদী সংগঠন “টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম”। বুধবার বেলা ১১ টায় হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এই কার্যক্রম চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, দৈনিক মানবজমিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক। সংগঠনের সভাপতি সাংবাদিক-গীতিকার রাজু আহমেদ রমজানের পরিচালনায় সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। পিতার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক শামছুল আলম আখঞ্জি টিটু।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক শিক্ষক পলেন আহমদ, কার্যনির্বাহী সদস্য দশরথ হাজং। এর আগে হাওর এলাকায় করচ গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ। এরপর পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য অপসারণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। পরে অতিথিদের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর