1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

​২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব, বোমা ও গুলির পৈশাচিক হত্যাযজ্ঞের প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার এবং শহীদদের স্মরণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফীজ আবু খালেদ।

​উপজেলা বায়তুলমাল সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসাইন।

​এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা হাফিজ মিলন আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমেদ, উপজেলা শিবিরের সভাপতি নূর নবী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক আতিকুর রহমান রুয়েব, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমেদ ও সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমুখ।

 

​আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-প্রগতি এবং ২৮ অক্টোবরের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর