1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) দিনব্যাপী উদযাপিত হয়েছে ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’। কোইকা বাংলাদেশ অফিস (কঙওঈঅ ইধহমষধফবংয ঙভভরপব)-এর আয়োজনে এবং শাবিপ্রবির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধান আয়োজনের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের বিশ্ব সম্পর্কে ধারণাকে প্রসারিত করে। বাংলাদেশ ও কোরিয়ার দীর্ঘদিনের মূল্যবান বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি হলো জাতিগুলোর মধ্যে সবচেয়ে প্রাকৃতিক সেতু; সঙ্গীত, চলচ্চিত্র, মার্শাল আর্ট, চিত্রাঙ্কন ও গেমসের মাধ্যমে আমরা একে অপরকে হৃদয় দিয়ে উপলব্ধি করি। কোরিয়ার টিকে থাকা ও অগ্রগতির গল্প আমাদের তরুণ প্রজন্মকে সরাসরি অনুপ্রাণিত করে যে নিষ্ঠা, শৃঙ্খলা এবং শিক্ষাই একটি জাতিকে বদলে দিতে পারে। তিনি শিক্ষার্থীদের সততা বজায় রাখা, দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. জি এম রবিউল ইসলাম এবং কোইকা বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মি. জিওন কিম। উদ্বোধনী পর্বে অতিথিদের বক্তব্যের পর একটি বিশেষ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পর পরই শুরু হয় দিনব্যাপী নানা আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও কার্যক্রম। এর মধ্যে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আকর্ষণীয় তায়কোয়ান্দো প্রদর্শনী, কোইকা ও কোরিয়ান ফিল্ম নিয়ে ওপেন কুইজ প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারীদের জন্য নানা সাংস্কৃতিক গেমসের আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী কোরিয়ান সংস্কৃতির প্রদর্শনী বুথ, ঐতিহ্যবাহী কোরিয়ান চিত্রাঙ্কন এবং বিশেষ ফটোবুট সবার নজর কাড়ে।

দুপুর আড়াইটায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে। সমাপনী পর্বে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং সমাপনী বক্তব্য রাখেন কোইকা বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. সিওং কিহুন।

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং শিক্ষার্থীদের মাঝে কোরিয়ান সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর