1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে জমকালো আয়োজনে ফিতা ও কেক কেটে বনফুল অ্যান্ড কোম্পানির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজারের মহান মার্কেটে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শান্তিগঞ্জে বনফুলের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মানসম্মত ও সুস্বাদু পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বনফুল এন্ড কোং এর ডেপুটি জেনারেল ম্যানেজার সুমিত্র দাস, সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালশাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রানা আচার্য ও সাধারণ সম্পাদক ফয়জুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিটন মিয়া ও আশিক মিয়া, সমাজসেবক হাসান মাহমুদ তারেক, সেলিম আহমদ ও রাজা মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু হেলাল, কোষাধ্যক্ষ হাফিজ রশিদ আহমদ, মহান মার্কেটের স্বত্বাধিকারী জিয়াউর রহমান মাজিদ, সমাজকর্মী আবু লেইস, সোয়েব আহমদ জায়গীরদার, ব্যবসায়ী শাহাব উদ্দিন, বনফুলের শান্তিগঞ্জ শাখার পরিচালক মাইনুদ্দিন , অন্যান্য শোরুমের পরিচালক ইয়াকুব মিয়া, হাজী আব্দুস সবুর, শান্তিগঞ্জ শাখার পরিচালক মাহফুজ আলম, খালেদ বিন ইসমাইল, হাবিবুল্লাহ শওকত, মো. কলিম, মো. রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।নতুন শাখা চালুর মধ্য দিয়ে শান্তিগঞ্জের ক্রেতাদের কাছে বনফুলের পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর