1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কাল শহীদ মিনারে সভা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

নিজস্ব সংবাদদাতা :

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

 

‘সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। হামলায় আহত সাংবাদিকদের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা চৌহাট্টা এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পাশাপাশি ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইমজা কার্যালয়ে সিলেটে কর্মরত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবারের প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কথিত অনৈতিক ধর্মঘট ও কর্মবিরতির কারণে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়া এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ ধরনের পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ ও চিকিৎসাসেবার প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি।

 

সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ প্রতিবাদ সভায় সিলেটে কর্মরত সব গণমাধ্যমের সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর