1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লাখাইয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল: মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজের পাসের হার শূন্য

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফলাফলে উপজেলার বিভিন্ন কলেজের চিত্র নিম্নরূপ:
​মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ: এ প্রতিষ্ঠান থেকে মাত্র দুজন পরীক্ষার্থী অংশ নিলেও দুজনেই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।

​লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ: এ কলেজ থেকে ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছে।

​মনতৈল মডেল কলেজ: ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র তিনজন।

​ভবানীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ: ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুজন।

​জিরুন্ডা মানপুর তোফালিয়া ফাজিল মাদ্রাসা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ মাদ্রাসা থেকে ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জনই কৃতকার্য হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর