লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফলাফলে উপজেলার বিভিন্ন কলেজের চিত্র নিম্নরূপ:
মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ: এ প্রতিষ্ঠান থেকে মাত্র দুজন পরীক্ষার্থী অংশ নিলেও দুজনেই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ: এ কলেজ থেকে ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছে।
মনতৈল মডেল কলেজ: ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র তিনজন।
ভবানীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ: ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুজন।
জিরুন্ডা মানপুর তোফালিয়া ফাজিল মাদ্রাসা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ মাদ্রাসা থেকে ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জনই কৃতকার্য হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.