1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, ঘাতক বাবা-মা ও চাচি গ্রেপ্তার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

 

কুড়িগ্রাম সদর উপজেলায় প্রতিবেশীর সঙ্গে ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বাবা।

 

তাতে সহায়তা করে মা ও চাচি। বাাড়ির পাশে মরদেহ ফেলে রেখে ৯৯৯ কল করা হয় পুলিশকে। কিন্তু রক্ষা হলো না বাবা নামের ঘাতকের। বাবা-মা ও চাচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। এ ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের কাজীপাড়ায়।

পুলিশ জানায়, রোববার ৯৯৯ নম্বরে খবর পেয়ে কাজীপাড়ায় ভুট্টা ক্ষেতের পাশ থেকে জান্নাতি খাতুন নামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা খলিল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ।

তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে জান্নাতীর বাবা জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মজিবর মিয়াদের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের।

প্রতিপক্ষকে ফাঁসাতে পূর্বপরিকল্পনা মতো শনিবার শেষ রাতে স্ত্রী ও ভাইয়ের স্ত্রীসহ জান্নাতি খাতুনকে রড দিয়ে আঘাত করে ও দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতের পাশে ফাঁকা জমিতে ফেলে রাখে। ঘটনা বিশ্বাসযোগ্য করতে বাড়ির আঙিনায় থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় তারা। সকালে পুলিশকে খবর দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর