1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

খাদিমনগর মুজিবুর খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করলো র‍্যাব

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৯৭৫ বার পঠিত

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার মুজিবুর হত্যা মামলার এজাহারভূক্ত পাঁচ নারীসহ ছয় জন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

বুধবার ( ১৪ মে) আনুমানিক সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন সিলেট এয়ারপোর্ট থানার লুসাইন এলাকার মৃত মখলিছ আলীর ছেলে বদরুল মিয়া (২৮), মৃত মনু মিয়ার স্ত্রী আফরেতা বিবি (৬৫), মৃত ছয়ফুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৬), মুহিবুর রহমানের স্ত্রী শেলী বেগম (২৮), আজির উদ্দিনের স্ত্রী আয়শা বেগম (৩২) এবং সিলেট এয়ারপোর্ট থানার টিলাপাড়া এলাকার আমিন মিয়ার স্ত্রী বেগম বিবি (৪২)।

জানা যায়, ১৬ এপ্রিল ১২টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন লুসাইন গ্রামে বাল্যবিবাহকে কেন্দ্রকরে মুজিবুর রহমানের বসত বাড়িতে ঢুকে হামলা করে গুরুতর আহত করে আসামিরা। গুরুতর আহত মুজিবুর রহমানকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মুজিবুরের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভূক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর