1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে উড়াল দিল হজের প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বিজি ২৩৭ ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে গেছে। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।
তিনি জানান, সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়ে গেছে। এই ফ্লাইটে সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকার ৫৮ জন যাত্রী রয়েছেন। আরও চারটি ফ্লাইট সিলেট থেকে যাবে। সেগুলো সিলেট-জেদ্দা রুটে। এর মধ্যে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সিলেট থেকে দুই হাজার ৭০০ জন ছাড়া বাকি হজ যাত্রীরা ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন। আজকের বুধবার প্রথম ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে। তাদের ইমিগ্রেশন ওসমানী বিমানবন্দরে সম্পন্ন করা হয়েছে।
এর আগে বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ’র সভাপতিত্বে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুগ্মসচিব (বিমান) মো.সফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। আর সিলেট থেকে ২ হাজার ৭০০ জন হজে যাবেন। হজ যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ও হজ যাত্রা যাতে খুবই আরামদায়ক হয় তার জন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ যাত্রীদের সেবায় কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আনোয়ার উজ জামান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকায়ই যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর