1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে বিপুল চিনি জব্দ, ৩ চোরাকারবারি আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

সিলেট মহানগরের শাহপরাণ (রহ) থানা এলাকা থেকে ২০ হাজার ৬৭৮ কেজি চিনি সহ একটি চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস এলাকা থেকে এসব চিনি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুরমা বাইপাস পয়েন্ট থেকে মুরাদপুর পয়েন্টে যাওয়ার সময় একটি ট্রাককে তল্লাশী চালিয়ে ৪২২ বস্তা চিনি সহ ১টি ট্রাক জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার মো. মানিক মিয়ার ছেলে শারুক (২৮), একই এলাকার মো. হায়দার আলীর ছেলে মো. ইমন হোসেন (১৯), সিলেটের গোয়াইনঘাট থানর মৃত আবরু মিয়ার ছেলে মো. আজির উদ্দিন (৫৪)।

জব্দ চিনির বাজার মূল্য ২৪ লক্ষ ৮১ হাজার ৩৬০ টাকা বলে জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ চিনি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর