1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ভারতকে পুশইনের বিষয়ে যে বার্তা দিল বাংলাদেশ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

ভারত থেকে বাংলাদেশে পুশইন ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) মোংলায় কোস্ট গার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন পুশইনের ঘটনা না ঘটে এজন্য আমরা ভারতকে জানিয়েছি। এবং আমরা জানিয়েছি বাংলাদেশি যদি কেউ ওইপারে থাকে তাহলে তা প্রোপার চ্যানেলে পাঠান, আমরা যেমন প্রোপার চ্যানেলে পাঠাই।

উপদেষ্টা বলেন, দেশের একটা বড় সমস্যা হলো মাদক। মাদক থেকে আমাদের এই দেশটাকে মুক্ত করতে হবে। এজন্য সবার সহযোগীতা চাই। মাদক গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে।

মাদক এবং দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় তাহলে দেশটা অনেক এগিয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১১ জানুয়ারি মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর