1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ট্রাম্প-পুতিন ফোনালাপ: অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় সোমবার (১৯ মে) রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে দীর্ঘ আলাপের এ কথা জানালেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উভয় নেতার আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেছেন, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। তবে শান্তি আলোচনার জন্য উভয় পক্ষেরই আলোচনা করে শর্ত নির্ধারণ করা প্রয়োজন বলে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ ফোনালাপকে ‘তাৎপর্যপূর্ণ, খোলামেলা ও খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমার পক্ষ থেকে জানিয়েছি— রাশিয়াও ইউক্রেনীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। আমাদের কেবল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলো নির্ধারণ করতে হবে।’

ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির স্মারকলিপি নিজে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। তবে জেলেনস্কি বলেছেন, এটি এমন মুহূর্ত যা সংজ্ঞাহীন। যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আলোচনা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা ইতিবাচক হিসেবে উল্লেখ করা হলেও শান্তি আলোচনার নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর