1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বড়লেখায় চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে রবি চাষা (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

নিহত রবি চাষা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের স্থায়ী কর্মী ছিলেন। তিনি মৃত হরিয়া চাষার ছেলে।

রোববার (২৫ মে) দুপুরে নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকে তার স্ত্রী ও কন্যা পলাতক রয়েছেন। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু বলেন, “রবি চাষা একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এটা হত্যা না আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না।”

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর