1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ছাতকের পুশইন করা ১৬ জনের মৌলিক চাহিদা পূরণে সক্রিয় ইউএনও

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ১৬ জনের মৌলিক চাহিদা পূরণে সক্রিয় ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। শুক্রবার (৩০মে) বিকেলে আশ্রয়ন প্রকল্পে থাকা ১৬ জনকে দেখতে যান তিনি। এসময় তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য, ঔষধ বিতরণ করেন তিনি। এতে সন্তোষ প্রকাশ করেছেন আটককৃত পরিবারের সদস্যরা।

জানাযায়, গত ২৮মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে ওইদিন বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তায় ১৬জনের থাকা খাওয়ার জন্য আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আটককৃত জন্য পরিধানের পোশাক, খাদ্য, ঔষধ সহ মৌলিক চাহিদা মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সিলেট ভয়েসকে জানান, মৌলিক চাহিদা প্রত্যেক মানুষই পাওয়ার অধিকার রাখে এবং এসব পূরণ ছাড়া মানুষের বেঁচে থাকা, নিরাপত্তা অর্জন এবং প্রকৃত মনুষ্যত্ব অর্জন সম্ভব হয় না। যেহেতু তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাদের মৌলিক চাহিদা পূরণ করা আমার কর্তব্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পে রাখা হবে। এখানে তাদের থাকা, খাওয়া, পোশাক, চিকিৎসার ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের ৫জন সদস্য ২৪ঘন্টা কাজ করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর