1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে৷ শুক্রবার(৩০ মে) রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাঘেরকোনা নবীনগর রাস্তার মুখে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ তবে নিহত ওই নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানাগেছে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোনা এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন৷ তার বয়স আনুমানিক ৪৫ বছর৷ পড়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যানচলাচল স্বাভাবিক আছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর