1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সিটের নিচে করে গাঁজা পাচারকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিব ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে আব্দুল হাই (৩০) ও ছয়ত্রী গ্রামের মৃত মহিব উল্লার ছেলে রফিক মিয়া (৩০)।

পুলিশ জানায়-চুনারুঘাট থেকে মোটরসাইকেলের সিটের নিচে করে সিলেটে গাঁজা পাচারের সময় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিব ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। পরে তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেফতার করা হয়।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই স্বাধীন চন্দ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর