1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি: অন্তত ১৫

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গলের লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। ডাকাতের হামলায় ১০/১২টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, পিকআপের চালকসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহত ৫/৭ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ ১৫/২০ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বৃষ্টির সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক এলাকায় সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল ডাকাত। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশপরা ডাকাতদল প্রায় ঘণ্টাব্যাপী ২০/২৫টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে।

এ সময় গাড়ি চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।

আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতরা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর