1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত
শ্রীমঙ্গল: ১, ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঝুনু বৈদ্য, ২ দুর্ঘটনা কবলিত পিকআপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঝুনু বৈদ্য (৪৫) নামের একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর শাহজীরবাজার এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৩ জন গুরুতর আহত হন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝুনু বৈদ্য কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন ঝুনু বৈদ্যে আপন রুনু বৈদ্য (৫৫) ও শহরের কালিঘাট সড়কের জমির মিয়ার পুত্র খাজা মিয়া (৫০)। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত ঝুনু বৈদ্য শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের মৃত রামাই বৈদ্যের ছেলে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার এসআই তারেকুজ্জমান বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন, তাকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর