1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

জৈন্তাপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাপন্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১ টায় জৈন্তাপুর সদরে দৈনিক বাজার মনিটরিং এ আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী ।এ সময় নিত্য প্রয়োজনীয় মুদি, ভূষি পন্যের বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন। এ সময় কোন কোন দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করা ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক করে দেন।

এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদ, ৮ নং ওয়ার্ডে সদস্য আখলাকুল আম্বিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক রাজিবুল হাসান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে রাখতে ও সিন্ডিকেট করে যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক প্রথম সিলেট এম/এম/আর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর