1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজারে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ আটক ৩

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

সোমবার (২৩ জুন) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মো. ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (২১) ও একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের মো. সালেহ আহমদ (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে রোববার (২২ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় সিলেট থেকে আগত একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভিতর থাকা প্লাস্টিক বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড পাওয়া যায়।

তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১ লাখ ৯২ হাজার ভারতীয় জিলিট ব্লেড, ৬০টি লেজার

এবং তিন ধরনের মোট ৮ হাজার ৯শ ৬৪ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমানের বরাত দিয়ে জেলা পুলিশ আরও জানায়, ‘আটক ব্যক্তিরা জব্দ মালামালের কোন ধরনের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

এই ঘটনায় আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর