1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দক্ষিণ গাজায় বিস্ফোরণে নিহত ৭ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে মঙ্গলবার (২৪ জুন) এক বিস্ফোরণে অন্তত সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ঘটনাটি ঘটে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরে। ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনায় নিহত ছয়জন সেনার নাম প্রকাশ করেছে। তবে সপ্তম সেনার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ না হওয়ায় তার নাম গোপন রাখা হয়েছে।

একইসঙ্গে, ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের আরো একজন সেনা সদস্য গাজার অন্য এক অঞ্চলে একটি পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এ বছরের শুরুতেও, জানুয়ারি ২০২৪-এ গাজায় একদিনেই অন্তত ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ছে, বিশেষ করে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা ধ্বংস ও টানেলগুলো উন্মোচন করার সময় বিস্ফোরণের মতো প্রাণঘাতী ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর