1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জৈন্তাপুরে পাঁচ কলেজ ছাত্রদলের কমিটিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৮৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ছাত্রদলরে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 

রবিবার গণমাধ্যম পাঠানো এক বার্তায় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

 

নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ও গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সহযোগী শক্তি হিসেবে ছাত্রদল অত্যন্ত সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটিগুলো সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী শক্তির সবাইকে নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাবেন। তাদের নেতৃত্বের মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে, ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাবে।

 

উল্লেখ্য: গত শুক্রবার(২৬ জুন) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একযোগে সিলেট জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।

 

এর মধ্যে জৈন্তাপুর উপজেলায় হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ,জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ,রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ, ও জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর