1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ও নৈশভোজ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজ সম্পন্ন হয়েছে।

 

বুধবার(২ জুলাই) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় শান্তিগঞ্জের এফআইভিডিবি’র যেহীন আহমদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক ও আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, দেশের মানুষের কথা আর আপনাদের মতো সহকর্মীদের কথা বারবার মনে পড়তো। এখানে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে আজ। আমি খুব খুশি যে আপনার আমাকে স্বরণ রেখেছেন। দেশে যতদিন আছি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। প্রেসক্লাবের সকল সুখে দুখে এবং তার সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক, কবি ও গবেষক, বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত আবৃত্তিকার মামুন সুলতান, রনশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফয়জুল হক।

আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, প্রচার সম্পাদক ছালিক আহমদ, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, শাহনুর সুলতান, দিলীপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, জাকির হোসেন ও আহমদ উসমান এবং ব্যবসায়ী জাইদুল ইসলাম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর