1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আইন উপদেষ্টাকে হেনস্থা নিয়ে যা বললেন মুশফিকুল ফজল আনসারী

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের হেনেস্থার ঘটনায় জেনেভার বাংলাদেশ মিশনের কোনো গাফিলতি, নিরাপত্তা কিংবা প্রটোকলের ঘাটতি ছিলো কি না, তা খতিয়ে দেখতে হবে।
শুক্রবার (৮ নভেম্বর)  এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, “আসিফ নজরুল ভাইয়ের ওপর হামলে পড়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরিণতি মাফিয়া দলের এই জঙ্গি উত্তরাধিকারদের ভোগ করতেই হবে। খতিয়ে দেখতে হবে জেনেভাস্থ বাংলাদেশ মিশনের যেকোনো গাফিলতি, উপদেষ্টার যথাযথ নিরাপত্তা কিংবা প্রটোকলের ঘাটতি ছিল কি না।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির মিটিং যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় গিয়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি দেশে ফিরছিলেন।
তখন আসিফ নজরুল গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর কয়েকজন লোক এসে তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে আওয়ামী লীগের সুইজারল্যান্ড শাখার সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান ছিলেন।
জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত উপদেষ্টাকে বিরক্ত ও হেনস্তা করেন তারা। তখন তারা জয়বাংলা, জয়বন্ধু শ্লোগানও দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর