1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শিক্ষা উপদেষ্টার সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন 

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭০০ বার পঠিত
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
শিক্ষা উপদেষ্টা সকল ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের কথা মনযোগ সহকারে তাদের পাশে বসে শুনেন, এ সময় তিনি কয়েকটি ক্লাসরুম ঘুরে ঘুরে দেখেন।
তিনি বলেন শিক্ষার মানোন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। এ কলেজের সবকিছু নিয়ম মোতাবেক হবে বলে তিনি জানান।
 এ সময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন,
উপপরিচালক শিক্ষা ড. আব্দুল কাদের, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং, সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, এপিপি এডভোকেট খোরশেদ আলম, সমাজসেবী জাহেদ আহমদ, জহিরুল ইসলাম, কছির মিয়া, আব্দুল খালিক, ফয়জুর রহমাম, সাংবাদিক মো. মতিউর রহমান।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, সুমন কুমার নন্দি, আবুল কাশেম, সেলিম উদ্দিন, নিরঞ্জন চন্দ্র দাস, সহকারী শিক্ষক শামছুর রহমান, সত্যেন কুমার মন্ডল, প্রভাষক সুলতানা জাহান, রিপন চন্দ্র সাহা, আব্দুল মুক্তার, চন্দন কুমার প্রামাণিক, রহমত আলী, সহকারী শিক্ষক  মাহফুজা আক্তার, সাজনা সহকারী, হুসনা বেগম, তাহমিনা আক্তার শিপা প্রমুখ।
প্রথম/সিলেট/এমআর
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর