1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালান পন্য জব্দ করলো বিজিবি

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার বেশি চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)জেলার সীমান্তবর্তী এলাকা—সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি’র আওতাধীন অঞ্চলজুড়ে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

অভিযানে আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ১,২০,৩৩,১৫০ টাকা (এক কোটি বিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা)।

সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”

আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

বিজিবির এই সফল তৎপরতার জন্য স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছে। তারা মনে করেন, এই ধরনের অভিযান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর