1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার কাছে অল্প ব্যবধানে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা।

এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচে প্রোটিয়াদেরও পয়েন্ট ৬।

অন্যদিকে, জিম্বাবুয়ে এখনো জয়শূন্য। তারা চার ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। আগামী ১০ আগস্ট হারারেতে অনুষ্ঠিত হবে ফাইনাল। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে।

পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনার সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
ইমন ৭ ওভারে ২৭ রানে শিকার করেন ৪ উইকেট। সানজিদ ২৬ রানে ২টি ও লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে ২ উইকেট নিয়ে বিপর্যয় সৃষ্টি করেন।

জিম্বাবুয়ের হয়ে কেবল দুই ব্যাটার—নাথানিয়েল হ্লাবাঙ্গানা (২৬) ও ব্র্যান্ডন এনডিউয়িনি (২০)—দুই অঙ্কের রান ছুঁতে পারেন। লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারালেও বিপদে পড়েনি বাংলাদেশ। রিফাত বেগ শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিকি খেলেন ১৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস।

এরপর অধিনায়ক আজিজুল হক তামিম নেতৃত্ব দেন দুর্দান্ত এক জয় অভিযানে। তার ৪৯ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে রিজান হোসেন অপরাজিত ছিলেন ২১ রানে। তিনিই বাউন্ডারি মেরে ১৫.১ ওভারে জয় নিশ্চিত করেন।

গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে—আগামী ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে।

তবে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুই ম্যাচে দলের সামনে থাকবে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য খুঁজে পাওয়ার ও শিরোপা মিশনের জন্য নিজেকে প্রস্তুত রাখার সুযোগ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর